আবিদুর রহমান আলিফ:-খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার চতুর্থ দিনে "বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বর্ণাঢ্য শোভাযাত্রাবইমেলা উপলক্ষে এর আগে রকিবুল ইসলাম, হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ-এর নেতৃত্বে নগরীর নিউমার্কেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।সেমিনার ও সাংস্কৃতিকঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম, এমপি, হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আবদুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা, মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, শেখ জয়নুদ্দীন, অতিরিক্ত ডিআইজি, শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি, খুলনা।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, উপাচার্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মো: আব্দুল মান্নান, সাবেক বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, সরকারি বিএল কলেজ।আলোচক হিসেবে অংশগ্রহণ করেন —অধ্যাপক ড. মো: আশিক উর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, আফসানা বেগম, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র।