অনুপম মল্লিক, ডুমুরিয়া, খুলনা:-খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের ঘোনা রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা সিদ্ধিশ্বর গোলদার (৭৯) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৩ নভেম্বর শুক্রবার ভোর ৫টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল, সমাজসেবক শিবু পদ জোদ্দার, সাংবাদিক অনুপম মল্লিক, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিপুল মণ্ডল, মহিলা ইউপি সদস্য পারভীন আক্তার, ডা. মলয় ঢালী, খুলনা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাবেক সন্দীপ চ্যাটার্জী, রংপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খোকন তালুকদার, ডুমুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক নীল উৎপল মণ্ডল নিলয়, রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আবদুস সালাম, রংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রব খান রাব্বী এবং মোহাম্মদ কবির খানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।শোক প্রকাশকারীরা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।সিদ্ধিশ্বর গোলদারের শেষকৃত্য বিজরিগাটা মহাশ্মশানে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।