নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-ঈদগাহ মডেল হাসপাতালের সদ্য বিদায়ী চিকিৎসক ডা. জুনায়েদ সাঈদ ও ডা. আয়েশা সিদ্দিকার সম্মানে এক আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে হাসপাতাল হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোঃ ইউসুফ আলী। তিনি তাঁর বক্তব্যে বিদায়ী দুইজন চিকিৎসক হাসপাতালে কর্মরত থাকাকালীন তাঁদের অবদানও বিভিন্ন সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।হাসপাতালের ম্যানেজার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় ও আসিফ ত্রিপুরার পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাসপাতালের অর্থ পরি চালক আবু বকর ফরাজি,ডা:মো:রফিক উদ্দিন,ডা. হাবিবুর রহমান,ডা.নুজহাত তাহসিন,ডা. হাসান শাহরিয়ার হৃদয় ডা.মোহাম্মদ ফারুক, ডা.ইরফা ইসলাম,এক্স-রে ইনচার্জ নুরুল হাকিম, ল্যাব টেকনিশিয়ান আতিক মইনউদ্দিন। এছাড়া সদ্য বিদায়ী আবাসিক মেডিকেল অফিসার ডা.জুনায়েদ সাঈদ,ডা.আয়েশা সিদ্দিকা বক্তব্য রাখেন।বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী দুই চিকিৎসকের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং হাসপাতালের প্রতি তাঁদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁদের সঙ্গে কাটানো কর্মময় দিনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।শেষে বিদায়ী চিকিৎসকদ্বয়ের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।