অনুপম মল্লিক, যশোর:-মা দুর্গার আরেক রূপ দেবী জগদ্ধাত্রী। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগদ্ধাত্রী পূজাকে ঘিরে যশোরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে উৎসবের আমেজ। আগামী ১৮ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে দেবী জগদ্ধাত্রীর পূজা।পূজাকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট একতারপুর এলাকায় চলছে প্রতিমা নির্মাণের কর্মব্যস্ত প্রস্তুতি। মৃৎশিল্পী ও ভাস্কররা ব্যস্ত সময় পার করছেন দেবী জগদ্ধাত্রীর প্রতিমা তৈরির কাজে। কেউ প্রতিমার মাটির কাজ করছেন, কেউ দিচ্ছেন শেষ মুহূর্তের কারুকাজ, আবার কেউ ব্যস্ত প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে।দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে শিল্পীদের ব্যস্ততা। প্রতিমা নির্মাণের পাশাপাশি পূজামণ্ডপ সাজানো ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী জগদ্ধাত্রীর প্রতিমা।ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে এবারও জগদ্ধাত্রী পূজা উদযাপনের প্রত্যাশা করছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। পূজাকে ঘিরে এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।