পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোরের জননেতা অনিন্দ্য ইসলাম অমিত খুলনা থেকে যশোরে ফেরার পথে কেশবপুরে যাত্রাবিরতি করেন। এসময় কেশবপুরে আনন্দ-উল্লাসের জোয়ার বয়ে যায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর-২৬) সন্ধ্যায় তিনি কেশবপুরে পৌঁছালে স্থানীয় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তাঁকে দলীয় কার্যালয়ে কিছু সময় অবস্থানের অনুরোধে দলীয় কার্যালয়ে সময় দেন।এ সময় তাঁকে স্বাগত জানিয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে কার্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রতিমন্ত্রী অনিদ্র ইসলাম অমিত মহোদয়কে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাসসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।প্রতিমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।ছবিঃ১২/১১/২৬