নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও। কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রয়াত ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী হিরুর ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।জানা যায়, ২০১১ সালে ১১ নভেম্বর মারা যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক,কক্সবাজার সদর উপজেলা পরিষদের তৎকালীন সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী হিরু।১১ নভেম্বর (বুধবার) মরহুম হিরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারে সংক্ষিপ্ত পরিসরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানান মরহুমের ছোটভাই ইয়াছিন আরাফাত টুটুল। উল্লেখ্য, মরহুম আলমগীর চৌধুরী হিরু ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ার প্রয়াত মুক্তি যোদ্ধা মাষ্টার ছৈয়দুল হকের প্রথম সন্তান।