আবিদুর রহমান আলিফ:-জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচের উদ্বোধন করেন খুলনা বিভাগে বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুন। সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। এ সময় খুলনা বিভাগীয় প্রশাসন একাদশ ও খুলনা জেলা প্রশাসন একাদশ মধ্যকার খেলায় চ্যাম্পিয়ন হিসেবে জয় ছিনিয়ে নেয় খুলনা জেলা প্রশাসন একাদশ। এরপর আয়োজনের প্রধান অতিথি ও সভাপতি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।