আবিদুর রহমান আলিফ:-জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে বটিয়াঘাটা সমবায় দপ্তর গতকাল রোববার উপজেলা হলরুমমে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস রহমান, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অফিসার আলমগীর হোসেন,যুবউন্নয়ন অফিসার আবু বক্কার মোল্লা,বিআরডিবি চেয়ারম্যান দেবপ্রসাদ সরকার। আরো উপস্থিত ছিলেন অধ্যাপক, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস,বটিয়াঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, মুক্তিযোদ্ধা দাউদ হোসেন,নিরঞ্জন কুমার রায়,সাংবাদিক তরিকুল ইসলাম সহ সমবায়ীবৃন্দ,সরকারী বেসরকারী ব্যক্তিবগ ও সুধীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ফরিদ আহমেদ। সভার শুরুতে জাতীয় পতাকা,সমবায় পতাকা উত্তোলন ও র্যালী অনুঠিত হয়। বক্তারা সমবায় সমিতিগুলোকে সচল রাখার উপর গুরুত্ব আরোপ করেন।