খানজাহান আলী থানা প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুল খুলনাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকালে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সেকেন্ডারি স্কুল, খুলনায় রচনা প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর সরদার, সিনিয়র শিক্ষক মোসাঃ মাকসুদা কাজী, মোঃ মহিউদ্দিন, সুবর্ণা আক্তার ও মোঃ বিল্লাল হোসেন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এদিকে দিবসটি উপলক্ষে গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, খুলনা; ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়; খানাবাড়ী গার্লস হাই স্কুল; খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলসহ নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়।