নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও:-জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর উপজেলা প্রশাসনের কর্মসূচির অংশ হিসেবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।বিকেলে স্কুল মাঠে দু-দলের প্রীতি ফুটবল খেলা দেখতে লোকজনের উচ্ছাসের কমতি ছিলনা।খেলায় অংশ নেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমগীর,সাবেক ক্রিকেটার মামুন সিরাজুল মজিদ, সাবেক ফুট বলার হারুনর রশীদ,আবদুল মজিদ খান, আহমেদ কবির,লতিফুর রহমানসহ এলাকার নবীন-প্রবীণ ফুটবলারদের মিলনমেলা ঘটে।খেলোয়াড়দের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও স্মৃতিময় পরিবেশ।