আবিদুর রহমান আলিফ:-খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ঐতিহাসিক ০৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। সকাল ৭টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দেশে যখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এবং দুর্বৃত্তায়ন ও দুর্ভিক্ষের মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়, স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষার প্রতীক হিসেবে ৭ নভেম্বর আবির্ভূত হয়েছিল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী,রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। আরও বক্তব্য রাখেন শিক্ষা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলী।আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ।দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া মন্দিরেও প্রার্থনার আয়োজন করা হয়।এ সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, পরিচালকসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।