নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ:গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ আশরাফ মাতুব্বর (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৬ নভেম্বর ২০২৬ তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় এসআরবি-৬, সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ) একটি আভিযানিক দল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন মহারাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ পাঁচবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেঅভিযানকালে আসামি আশরাফ মাতুব্বরের বসতবাড়ির দক্ষিণ পাশে পানির ট্যাংকসংলগ্ন কাঠের লাকড়ির স্তূপের নিচ থেকে তার দেখানো ও বের করে দেওয়া মতে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে