জি,এম,ফিরোজ ডুমুরিয়া:-খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ আনু সুফিয়ান গাজী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মিকশিমিল (হাসানপুর) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক আনু সুফিয়ান গাজী ওই গ্রামের মৃত সোহরাব হোসেন গাজীর ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে আটক করা হয়।এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।