আবিদুর রহমান আলিফ:-‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ (সিজন-২)-এর শুভ উদ্বোধন উপলক্ষে সরাসরি সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। অনুষ্ঠানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা গেজেট পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, শরীরচর্চা শিক্ষক পার্থ প্রতিম মণ্ডল, প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, শিক্ষক স্বস্তি বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।