ধামইরহাট (, নওগাঁ) প্রতিনিধি :-নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুন নিহত হয়েছে।৫ ই নভেম্বর(বৃহস্পতিবার) বেলা ১১টার সময় উপজেলার ফার্সিপাড়া রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিমন হোসেন ধামইরহাট উপজেলার বেলঘরিয়া গ্রামের মো. আব্দুর রহিম এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিমন হোসেন মোটরসাইকেল যোগে ফার্সিপাড়া রোড দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।ধামইরহাট থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ নুরুল ইসলাম
ধামইরহাট, নওগাঁ
০১৭১০১৯০০১০