নিজস্ব প্রতিনিধি,খুলনা সাতক্ষীরার কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্প।মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ৬:৪০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন উজিরপুর বাজার চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে অবৈধ মাদক ১০০ বোতল উইনকেরেক্স (Wincerex)সহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন—১. নুরুজ্জামান (৪৪), পিতা- আনোয়ার আলী, সাং- ০৮ নম্বর ওয়ার্ড, তেতুলিয়া পূর্বপাড়া, থানা- কালীগঞ্জ, জেলা- সাতক্ষীরা এবং ২. মো. জাহিদুল ইসলাম (৫১), পিতা- মৃত নাজির হোসেন, সাং- সুলতানশাহী উত্তরপাড়া, ০২ নম্বর ওয়ার্ড, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ।উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্যসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার (সিপিসি-১, সাতক্ষীরা) মো. শাহজাহান জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে এসআরবি-এর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।