আবিদুর রহমান আলিফ:-বটিয়াঘাটার কৃতি সন্তান দৈনিক রাজপথের দাবি’প্রত্রিকায় সুযোগ্য সম্পাদক রিপন তরফদার নিয়ামজাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে, খুলনা প্রেসক্লাবে, বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ, খুলনা বিভাগ এর উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নবগত কমিটির অভিষেক অনুষ্ঠান।এই বিশেষ আয়োজনে বটিয়াঘাটা উপজেলার কৃতি সন্তান, খুলনার প্রিয় মুখ আনান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, ‘দৈনিক গণমুক্তি’, ‘ডেইলি মর্নিং ভয়েস’ ও ‘দৈনিক রাজপথের দাবি’ পত্রিকার সুযোগ্য সম্পাদক রিপন তরফদার নিয়াম( Repon Tarafder) ভাইকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।একজন নিরহংকারী ও অত্যন্ত ভালো মনের মানুষ হিসেবে তিনি সর্বদা সকলের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।অনুষ্ঠানের এক পর্যায়ে তাঁর পক্ষ থেকে একজন অসহায় ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয় এবং শিশুদের মাঝে প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয়।কবি নজরুলের আদর্শ প্রচার ও সংস্কৃতির প্রসারে এই আয়োজন এক অনন্য মাত্রা যোগ করেছে। অনুষ্ঠানের রঙিন মুহূর্তগুলো এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আয়োজনটির গৌরব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সকলের আন্তরিক উপস্থিতি ও ভালোবাসার জন্য অশেষ কৃতজ্ঞতা।