পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:-কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মনিরুল ইসলাম মনু ইউনিয়নের ভায়না গ্রামের মোড়ল পাড়ায়উঠান বৈঠক করেছেন।শুক্রবার (৩০ অক্টোবর-২৬) দূপুরে ভায়না গ্রামের কামরুল মোড়লের বাড়িতে বিএনপি'র নেতা-নেত্রী ও সাধারণ জনগণের সাথে মত বিনিময় করেন। সমাজসেবক আলহাজ্ব মনিরুল ইসলাম মনু উপজেলা কৃষক দলের সহ-সভাপতি।এ সময়ে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আফছার উদ্দিন মোল্লা, রুহুল আমিন সরদার, হাফিজুর রহমান, আমিরুল ইসলাম অনু, স্বপ্না বেগম, হেনা বেগম, শাহানারা বেগম, লিলিমা বেগম, জহুরুল ইসলাম, তরিকুল ইসলাম, মোস্তফা কামাল-সহ শত শত নারী-পুরুষ ওই অনুষ্ঠানে সতস্ফূর্থভাবে অংশগ্রহণ করেন।সমাজসেবক আলহাজ্ব মনিরুল ইসলাম মনু সাংবাদিকদের জানান, এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার উন্নয়ন, সন্ত্রাস নির্মূল-সহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।ছবিঃ৩০/১০/২৬