আবিদুর রহমান আলিফ:-জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ'। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিআরটিএ’র বিভাগীয় পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম। অনুষ্ঠানে খুলনা জেলার নিরাপদ সড়ক চাই এর সভাপতি তরিকুল ইসলাম, মহানগরের সভাপতি মাহবুবুর রহমান মুন্না, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি খান জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিআরটিএ’র উপপরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট এর সামনের রাস্তায় রোড-শো অনুষ্ঠিত হয়। রোড-শোতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।