ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে ক্ষমতাসীন দল দলীয় করনের প্রতিবাদে বাংলাদেশ জামাতে ইসলামী ধামইরহাট উপজেলায় এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।২৬ শে অক্টোবর ( সোমবার) সকাল১০ টায় বাংলাদেশ জামাতে ইসলামী ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সারা দেশে ক্ষমতাসীন বিএনপির প্রভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে ধামইরহাটে সর্বত্র দলীয় করনের মাধ্যমে সাধারণ জনগনকে উপেক্ষা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের গেটের সামনেই ধামইরহাট -জয়পুর হাট আঞ্চলিক সডকের পাশে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নায়েবে আমির আব্দুল আজিজ, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, উপজেলা জামাতে ইসলামীর আমির হাফেজ রেজওয়ান হোসেন, পৌর আমির আবুসাইদ,নায়েবে আমির আব্দুল্লা প্রমুখ।মোঃ নুরুল ইসলামধামইরহাট, নওগাঁ০১৭১০১৯০০১০