আবিদুর রহমান আলিফ নিজস্ব প্রতিনিধি :-খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং সংক্রান্ত সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।সমাবেশে আইজিপি মহোদয় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই দর্শনকে সামনে রেখে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।তিনি বলেন, মাদক নির্মূল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা ও সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং সদস্য এবং সেচ্ছাসেবক হিসেবে ক্যাডেট, স্কুল-কলেজের স্কাউটদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষকের ভূমিকায় কাজ করতে হবে।সমাবেশ শেষে আইজিপি মহোদয় সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন এবং তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।অফিসার্স মেস (সঞ্চিতা), খুলনায় কেএমপি’র একটি চৌকস দল বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির, বিপিএম মহোদয়কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।উক্ত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম, ডিআইজি, খুলনা রেঞ্জ; এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী, কমান্ড্যান্ট, পিটিসি খুলনা-সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান (কেডিএ) এবং কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ।