অনুপম মল্লিক, ডুমুরিয়া, খুলনা:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানবমীর রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গাজিতলা প্রগতি সংঘের উদ্যোগে এক মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। ২০ অক্টোবর রাত ৯টায় অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কামরান শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরজু কোরাইশী, মোহাম্মদ গোলাম রসুল ও প্রতুল মণ্ডল। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। নৃত্যের ছন্দ, সুর ও নান্দনিক উপস্থাপনায় পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শকরা করতালি দিয়ে শিল্পীদের উৎসাহিত করেন এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করেন