নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঈদগাঁও কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।মঙ্গলবার (২০ অক্টোবর) মন্দির পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, থানা পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের পরিবেশ পর্যবেক্ষণ করেন তাঁরা।জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে স্থানীয়জনপ্রতিনিধি,প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে পরিদর্শনটি স্থানীয়ভাবে গুরুত্ব পায়।