খুলনা, বাংলাদেশ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

ডুমুরিয়ায় ব্যাটারিচালিত ভ্যানের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তি সাধারণ মানুষের

[ccfic]

 

  শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার, অলিগলি এবং মূল সড়কে হু হু করে বাড়ছে ব্যাটারিচালিত অবৈধ ভ্যানের সংখ্যা। লাইসেন্সবিহীন ও যত্রতত্র পার্কিং করা এসব যানের বেপরোয়া চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারণ মানুষ। তীব্র যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং প্রায়শই ছোটখাটো দুর্ঘটনার কারণে জনজীবন এখন অতিষ্ঠ।উপজেলার ডুমুরিয়া বাজার, চুকনগর বাজার, খর্ণিয়া বাজার ও শাহাপুর বাজারসহ বিভিন্ন জনবহুল এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রধান সড়ক ও বাজারের কাঁচা সড়কগুলোতে এসব ভ্যানের রাজত্ব চলে। কোনো ধরনের নিয়মনীতি বা ট্রাফিক ব্যবস্থাপনার তোয়াক্কা না করে চালকরা ইচ্ছামতো গাড়ি চালানোয় পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বয়স্করা চরম বিপাকে পড়ছেন।এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, একসময় প্যাডেলচালিত ভ্যান বা রিকশা থাকলেও বর্তমানে যান্ত্রিক শক্তির অতিরিক্ত ব্যবহারের ফলে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে। বিশেষ করে বাজারের মূল প্রবেশপথগুলোতে ভ্যানগুলো এলোমেলোভাবে রেখে যাত্রীবাহী বা মালবাহী পণ্য লোড-আনলোড করার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু বলেন,”ডুমুরিয়ার বিভিন্ন বাজারে ব্যাটারিচালিত ভ্যানের কারণে সাধারণ মানুষের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। এটি এখন এলাকার একটি অন্যতম প্রধান সমস্যা। হাট-বাজারের শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের চরম ভোগান্তি লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সঙ্গে নিয়ে খুব দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।”এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কঠোর পদক্ষেপের কথা জানানো হয়েছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন,”ব্যাটারিচালিত ভ্যানের কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে এবং অবৈধ ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে খুব শীঘ্রই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।”স্থানীয় সচেতনমহলের দাবি, অবিলম্বে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি, চালকদের ডোপ টেস্ট বা বয়স নির্ধারণ এবং বাজারে নির্দিষ্ট পার্কিং জোন নির্ধারণ করা না গেলে এই জনদুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে। সাধারণ মানুষ দ্রুত প্রশাসনের পক্ষ থেকে একটি স্থায়ী ও কঠোর পদক্ষেপ কামনা করছেন।শেখ মাহতাব হোসেন।

ডুমুরিয়া খুলনা,মোবাইল নাম্বার 01711364431

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT