অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়ার রংপুর ইউনিয়নের বিএনপি'র রংপুর ইউনিয়ন আহবায়ক শেখ আব্দুস সালামের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ।১৯ শে অক্টোবর সোমবার বেলা ১২টায় স্থানীয় রামকৃষ্ণপুর ৯ নং ওয়ার্ডে পূজা মন্দির প্রাঙ্গনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুবদলের যুগ্ম সম্পাদক সন্দীপ চ্যাটার্জি ডুমুরিয়া যুবদলের আহ্বায়ক নীল উৎপলমন্ডল নিলয় বিএনপি রংপুর ইউনিয়ন সদস্য সচিব খোকন তালুকদার তরুণ সমাজসেবক আব্দুর রব রাব্বি খান যুগ্ম আহ্বায়ক রংপুর ইউনিয়ন বিএনপি।এ সময় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ সেলিম মোড়ল নিতাই মন্ডল উল্লাস বিশ্বাস অপূর্ব মন্ডল জয়দেব মন্ডল শেখ মান্না অপূর্ব মল্লিক।মঞ্জিলা বেগম সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিএনপির আহবায়ক মোঃ আব্দুস সালাম শেখ এর এই মানবিক উদ্যোগকে স্থানীয় মানুষ স্বাগত জানিয়েছেন। রামকৃষ্ণপুর এলাকার অসহায় মানুষের মাঝে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ সেলিম মোড়ল।