
নিজস্ব প্রতিনিধি:- আবিদুর রহমান আলিফ
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অতিথিত্বে আমিনবাজারের রূপান্তর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শামীমা পারভীন ।প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সরকারের পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।এ কর্মসূচির মূল লক্ষ্য হলো আমিনবাজারের বর্জ্য ফেলার ভাগাড়কে পরিচ্ছন্ন ও সবুজায়নের মাধ্যমে পরিবেশবান্ধব এলাকায় রূপান্তর করা। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে বায়ুদূষণ হ্রাস, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করা।পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও ব্যক্তিগত অংশগ্রহণ বাড়িয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
