
আবিদুর রহমান আলিফ
এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জেলা রোভার স্কাউট, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।অভিযানের আওতায় খুলনা কালেক্টরেট ভবন ছাড়াও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযানকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কেবল একটি নির্দিষ্ট সময়ের কার্যক্রম নয়; বরং নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলার প্রত্যয়ে জেলা প্রশাসন, খুলনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
