জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:
খুলনার ডুমুরিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।শনিবার (১৭ অক্টোবর) ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে উপজেলার চাকুন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ অভিযান চালানো হয়। এ সময় এনামুল শেখের পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ২০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।আটক এনামুল শেখ উপজেলার গোবিন্দকাটি গ্রামের খালেক শেখের ছেলে।মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে পুলিশ।