আবিদুর রহমান আলিফ
সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়এবং রকিবুল ইসলাম, এমপি, হুইপ, জাতীয় সংসদ মহোদয়গণের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা বিষয়ক মতবিনিময় সভা হোটেল খুলনা সিটি ইন্ লিমিটেডে অনুষ্ঠিত হয়।খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলি আজগার, এমপি, খুলনা-৫; আমির এজাজ খান, এমপি, খুলনা-১; শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এমপি, খুলনা-২; মোঃ আবুল কালাম আজাদ, এমপি, খুলনা-৬; নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক, খুলনা সিটি করপোরেশন; ড. মোঃ খালেদ কনক, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর; মোঃ তারিকুল ইসলাম জহীর, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, বিএফএফইএ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন জনাব শেখ কামরুল আলম, ভাইস-প্রেসিডেন্ট, বিএফএফইএ, খুলনা।