নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
দীর্ঘদিন পর বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে।এ কমিটিতে ঈদগাঁও উপজেলা থেকে স্থান পেল একঝাঁক মুজিব আদর্শের কর্মী। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) দলীয় প্যাডে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন লাভ করে।ঘোষিত এ কমিটিতে ঈদগাঁও উপজেলার থেকে অসংখ্য নেতাকর্মী স্থান পেয়েছে। তারা হল- সহ সভাপতি ইরফানুল করিম,আবু হেনা বিশাদ, রাহুল পাল, সোহেল মোহাম্মদ রুহান, আবদুর রহমান নাহিদ ও নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক সায়েদ মোহাম্মদ সোহাইল, আইন বিষয়ক সম্পাদ অ্যাডভোকেট তানবির মোহাম্মদ তামিম, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন হিরু, উপ দপ্তর সম্পাদক আনাছুল হক, উপ-কৃষিশিক্ষা সম্পাদক আ ন ম তামজিদ অনিক, উপ সাহিত্য বিষয়ক সম্পাদক হুমায়ূন আবরার সামি,উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল কবির,উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমতিয়াজ শাহীন, উপ-স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ইফতেখার সুরাইম উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক, রেজাউর রহমান রিমন,উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাকারিয়া হিরু,সহ-সম্পাদক জাহেদ ইকবাল হাসিব, জুবাইরুল ইসলাম মুছা,সাজ্জাদুল করিম,আহমেদ তারেক,সদস্য শাহজাহান মনির মোহাম্মদ শোয়াইব ও সাইফুল ইসলাম শাকিল। উল্লেখ্য, বহুপূর্বে জেলা ছাত্রলীগের কমিটিতে সাদ্দাম হোসেনকে সভাপতি ও মারুফ আদনান কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা দিলেও বৃহস্পতিবার ৮৩৭ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগ।