
আবিদুর রহমান আলিফ
খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করেন সরকার ওমর ফারুক, পুলিশ সুপার, খুলনা।বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্ত শিক্ষার্থীদের এ মেধাবৃত্তি প্রদান করা হয়। এসময় পুলিশ সুপার মহোদয় মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি মেধাবী ও কৃতি সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।এসময় আরোও উপস্থিত ছিলেন- এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); এম, এম, তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); খুলনা এবং আগত মেধাবী ছাত্র-ছাত্রী সহ তাদের অভিভাবকবৃন্দ।
