নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।মতবিনিময় সভায় নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, সিসি ক্যামেরা ব্যবস্থা, যানজট নিরসন, সাইবার সক্ষমতা বৃদ্ধি এবং আসন্ন শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।সভায় পুলিশ কমিশনার, পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এসময় অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন।এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ খুলনাস্থ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।