নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হতে আগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী অফিসারদের মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় অনুষ্ঠিত।পুলিশ সুপার কার্যালয়, খুলনা সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকার ওমর ফারুক, পুলিশ সুপার, খুলনা।অনুষ্ঠানের শুরুতেই খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে প্রশিক্ষণার্থীদের সাথে পরিচিতি পর্ব শেষে খুলনা জেলা ও জেলা পুলিশের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।উক্ত প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট, জনবল কাঠামো, দায়িত্ব বণ্টন, আধুনিক কার্যক্রম এবং অর্জিত সাফল্যের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়, যা প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ের বাস্তব পুলিশিং সম্পর্কে সম্যক ধারণা প্রদান করে।এ সময়ে উপস্থিত ছিলেন আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্);আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি ও ট্রাফিক);খায়রুল আনাম, বিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার,(বি-সার্কেল)শাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ);বিপ্লব কুমার নন্দী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খুলনা।