নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, এ উপকূল আমাদের, আমরা নিজেরাই এর সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারবো। এর জন্য প্রয়োজন আমাদের সদিচ্ছা।খুলনা সিএসএস আভা সেন্টারে দুই দিনব্যাপী ৬ষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিজ সিফাত মেহনাজ, খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত, নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ, এবং কনসার্ন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব মনীশ কুমার আগরওয়াল। সমাপনী বক্তব্য রাখেন সম্মেলন সমন্বয়ক ও জেজেএসের নির্বাহী পরিচালক জনাব এ টি এম জাকির হোসাইন।দিনব্যাপী বিভিন্ন সেশন, আলোচনা, শিশুদের দাবি উপস্থাপন, পুরস্কার বিতরণ ও অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হয়।