বীরগঞ্জ (দিনাজপুর) নিজস্ব প্রতিনিধি:গোকুল চন্দ্র রায়,
দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বীরগঞ্জ থানাধীন কবিরাজের হাট এলাকার আখ সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী/সেবনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—ভোগনগর এলাকার আব্দুল গফুরের ছেলে মো. তরিকুল ইসলাম। তাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ডাবরা জীনেশ্বরী এলাকার আব্দুল গনির ছেলে মো. মুন্না ইসলামকে ৬ মাসের কারাদণ্ড এবং চৌপুকুরিয়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. আবু সাঈদ সোহাগকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়।ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।