পাইকগাছা নিজস্ব প্রতিনিধি:মোঃ শফিয়ার রহমান
খুলনার পাইকগাছায় দেশের ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি কোম্পানির সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা লোনাপানি কেন্দ্রের হলরুমে কয়রা, আশাশুনি ও পাইকগাছা উপজেলার ইলেকট্রনিক পণ্য বিক্রয়কারীদের নিয়ে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে তিন উপজেলার প্রায় ১২০ জন ইলেকট্রনিক পণ্য বিক্রয়কারী বা সহযোগী অংশ নেন। এতে কোম্পানির বিভিন্ন পণ্য, বিক্রয় কার্যক্রম এবং সহযোগীদের সঙ্গে ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।পাইকগাছা বাজারের ইলেকট্রনিকস ব্যবসায়ী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল আহম্মেদ। এতে প্রধান অতিথি ছিলেন এমইপি কোম্পানির বিভাগীয় সেলস ম্যানেজার মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টেরিটরি সেলস ম্যানেজার ইব্রাহিম হোসেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইলেকট্রোনিক্স ব্যবসায়ী সমর কুমার বিশ্বাস, শাহআলম, তুহিন আহসান ও হারুন অর রশীদসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ীরা।বক্তারা বলেন, ইলেকট্রনিক পণ্যের বাজারে বিক্রয়কারীরা কোম্পানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার কাজ করছেন। পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।দিনব্যাপী সম্মেলনের অংশ হিসেবে বিক্রয় কার্যক্রমে অবদান রাখায় সেরা ১০ জন বিক্রয় প্রতিনিধিকে বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। পরে লটারির মাধ্যমে নির্বাচিত সাতজন ভাগ্যবান সহযোগীকে পুরস্কার দেওয়া হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিন উপজেলার ১২০ জন সহযোগীকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। দিনব্যাপী এ সম্মেলনে কোম্পানির কর্মকর্তা, স্থানীয় ইলেকট্রনিকস ব্যবসায়ী ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।