নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনা সহ সমগ্র দেশের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে রক্ষা করতে মাদক ও অনলাইন জুয়া নির্মূলে জনমত গঠনের প্রত্যয়ে ‘নিরাপদ খুলনা চাই’-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২০শে সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় সংগঠনটির গল্লামারী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ‘নিরাপদ খুলনা চাই’-এর সভাপতি সরদার বাদশার সভাপতিত্বে এবং সভাপতিমণ্ডলীর সদস্য তালুকদার হেলালুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন। সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সম্পাদক নিবার ঢালী, সাংগঠনিক সম্পাদক মনি খান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক মোসলিমা বেগম ও মনি খাতুন। এছাড়া স্থানীয় শাখাগুলোর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সদর থানা শাখার আহ্বায়ক এস এম আকরাম হোসেন ও সদস্য সচিব রেজাউল করিম সাবু, লবণচরা থানা শাখার আহ্বায়ক সুলাইমান হোসেন সুমন ও সদস্য সচিব মোহাম্মদ নাজমুল করিম, ফুলতলা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নান্টু ভূঁইয়া ও সদস্য সচিব রেজওয়ান রাজা, ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব শেখ ফরহাদ হোসেন এবং রূপসা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, জান্নাতুল ফেরদাউস বীথি, সুফিয়া পারভীন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ সোহেল, আলীমা জেরিন, সোনালী আক্তার জেরিনসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে খুলনা তথা পুরো দেশ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করতে হবে। পাশাপাশি সর্বগ্রাসী মাদক ও অনলাইন জুয়ার করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষায় এলাকাভিত্তিক জনমত তৈরি করে বিভিন্ন সামাজিক কার্যক্রম জোরালোভাবে বাস্তবায়ন করার ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।