ঈদগাঁও,নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম আউলিয়াবাদ (মারকাজা আমেনা নূরানী মাদ্রাসার) জামে মসজিদ শুভ উদ্বোধন করা হয়। (শুক্রবার)১৮ সেপ্টেম্বর জুমার নামাজে মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা হয়।ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন,ইসলামাবাদের ৮নং ওয়ার্ডে বর্তমান মেম্বার হাফেজ মো: নাঈমুল ইসলাম। মসজিদের উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন,দারুসসালাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় IIUC চট্টগ্রাম থেকে স্বর্ণ পদক প্রাপ্ত, মোহাম্মদ ওয়ায়েস। জুমার নামাজ শেষে ইমাম মো.ওয়ায়েস তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,আলেম এবং মাদ্রাসার (শিক্ষক-শিক্ষার্থী) ও এলাকার বিপুল সংখ্যক মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বয়ানে বক্তারা বলেন, এই মসজিদ ও মাদ্রাসা এলাকার দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।