খুলনা, বাংলাদেশ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

[ccfic]

ডুমুরিয়া  খুলনা, নিজস্ব প্রতিনিধি শেখ মাহতাব হোসেন

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০, বিএসটিআই আইন ২০১৮, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ও জরিমানা প্রদানকারী ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো: ১. বিমল সরকার (২৯), পিতা: রবিন সরকার — দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় ৭,০০০ টাকা জরিমানা।২. ফারদিন মিষ্টি (স্বত্বাধিকারী কে এম অহিদুল ইসলাম, ৪৮, পিতা: সোলায়মান আলী খান) — ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ২৪ ও ৪১ ধারায় ২,০০০ টাকা জরিমানা।৩. সাতক্ষীরা ঘোষ (স্বত্বাধিকারী মোহাম্মদ ইয়াসিন, ৩৭, পিতা: মৃত মনির উদ্দিন গাজী) — ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৩০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড।৪. নিউ তৃষা মিষ্টি ভান্ডার (স্বত্বাধিকারী গোবیند মন্ডল, ৪৬, পিতা: সুধীর মন্ডল) — বিএসটিআই আইন ২০১৮-এর ৩১ ধারায় ২৫,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।৫. হাজি বিরিয়ানি (স্বত্বাধিকারী মেহেদি শিকদার, ২৬, পিতা: মোহাম্মদ আয়নাল শিকদার) — ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৪১ ধারায় ৩,০০০ টাকা জরিমানা।৬. মিষ্টি মুখ (স্বত্বাধিকারী লক্ষ্মী রানী পাল, ৫০, স্বামী: সুশীল পাল) — ওজন ও মানদণ্ড আইন ২০১৮-এর ৪১ ধারায় ১,০০০ টাকা জরিমানা।৭. তৃষা মিষ্টি (স্বত্বাধিকারী নারায়ণ চন্দ্র, ৬০, পিতা: মৃত বীরেন্দ্রনাথ রায়) — বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারায় ২০,০০০ টাকা জরিমানা।৮. তৃষা মিষ্টান্ন (স্বত্বাধিকারী রঞ্জিত মন্ডল, ৫০, পিতা: মৃত সুধীর মন্ডল) — বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারায় ২০,০০০ টাকা জরিমানা। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতিক্রিয়াঅভিযান শেষে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন: “জনস্বার্থ রক্ষা ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মান নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ওজনে কারচুপি, নোংরা পরিবেশে খাবার তৈরি এবং বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা আজ ৮টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় জরিমানা প্রদান করেছি। সাধারণ মানুষের অধিকার রক্ষায় ও খাদ্যে ভেজাল প্রতিরোধে ডুমুরিয়ার প্রতিটি বাজারে এই তদারকি অব্যাহত থাকবে।”অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিএসটিআই প্রতিনিধি এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT