ঈদগাঁও, নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ থেকে মিয়া খাঁন নামের এক ব্যবসায়ীর ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোররাতে ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউছুফেরখীল গ্রামে তার গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে।জানা যায়,প্রতিদিনের মতো সোমবার রাতেও ব্যবসায়ী মিয়া খাঁন গোয়াল ঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন ভেতরে থাকা ২টি গরুর একটিও নেই।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মতে, তার চুরি যাওয়া ২টি গরুর আনুমানিক দাম ২ লাখ টাকারও বেশী হবে। গরু চুরির ফলে তিনি নিঃস্ব হয়ে গেছেন। গরু ফিরে পাওয়া সহ চোরচক্রকে গ্রেফতারের দাবি জানান তিনি।স্থানীয় মেম্বার দিদারুল ইসলামের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গরু চুরির বিষয়ে এখনো কোন অভিযোগ পাননি। তবে ঘটনাটি জানার পর এরই মধ্যে চুরি যাওয়া গরু উদ্ধার ও চোরচক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।