ঈদগাঁও,নিজস্ব প্রতিনিধি
মহেশখালী উপজেলার কৃতি সন্তান,জেলার গোলরক্ষক,বিভাগীয় অন্যতম সেরা গোলরক্ষক সাইদীর ওপর বর্বর হামলার প্রতিবাদ এক মানব বন্ধনের আয়োজন করলেন ঈদগাঁও উপজেলা খেলোয়াড় সমিতি।১৪ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে ডিসি সড়কস্থ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবদুল মজিদ খাঁন, সাধারণ সম্পাদক আজমগীর,ফুটবলার একরাম,নাছির,সাহাব উদ্দিনসহ আরো অনেকে। মানববন্ধনে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।এসময় আয়োজক সংগঠনের সদস্য ও খেলোয়াড়রা সাইদীর ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।