খুলনা ফুলতলা নিজস্ব প্রতিনিধি:শেখ শহিদুল ইসলাম মিঠু,
যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক (৪৫) নামে চরমপন্থী দলের এক সদস্যের গুলিবিদ্ধ ও গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার শুভরাড়া গ্রামের মোল্ল্যাবাড়ির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়,নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রমের হাকিম মল্লিকের ছেলে, তার বিরুদ্ধে একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয় নিশ্চিত করেছে পুলিশ,স্থানীয়রা জানায়, সোমবার সকালে রানাগাতী গ্রামের মোল্ল্যাবাড়ির (আব্দুর রশিদ মোল্ল্যার গং) বাগানের ভেতরে বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ মরদেহ দেখে পুলিশে খবর দেয় গ্রামবাসী, এরপর অভয়নগর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতালে মর্গে পাঠায়, বাহারুল একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন,নিহতের ভাই বিল্লাল মল্লিক জানান,তার ভাই বাহারুল ১৫ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যান, মাঝেমধ্যে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন, সোমবার সকালে এলাকাবাসীর মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পারেন তিনি,এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, রানাগাতী গ্রামে মোল্ল্যা বাড়ির বাগান থেকে বাহারুল মল্লিক এর গুলি বিদ্ধ মরাদেহ উদ্ধার করা হয়েছে, তিনি একটি নিষিদ্ধ চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, নিহতের ঠোঁটের নিচে গুলি করা হয়েছে, এ কারণে স্থানীয়দের ধারণা তাকে গলা কেটে করা হয়েছে,