নিজস্ব প্রতিনিধ :আবিদুর রহমান আলিফ
দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলির আলোকে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন। সভাপতি বলেন, খুলনা ঘূর্ণিঝড় ও ভূমিকম্প প্রবণ অঞ্চল। সরকারের পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় এ অঞ্চলের মানুষের জন্য কাজ করবো। দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ঘূর্ণিঝড়আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে হবে, একই সাথে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও কার্যক্রম চালাতে হবে। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো: মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান রাসেল, বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সিপিপি, স্কাউটস, রোভার স্কাউটসহ কমিটির সদস্যরা অংশ নেন।