নিজস্ব প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় সামাজিক সংগঠন ‘নিরাপদ খুলনা চাই’-এর আয়োজনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব শাহজাহান জমাদ্দারের সভাপতিত্বে এবং উপজেলা শাখার সদস্য সচিব শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ও বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এ সময় সভায় উপস্থিত ছিলেন খান শফিকুল ইসলাম, মো. সরোয়ার মোড়ল, হাফেজ মতিয়ার রহমান, ইউপি সদস্য মো. হাবিবুর রহমান খান, মনিরুল ইসলাম বিশ্বাস, খান জাহিদ হাসান, মহিলা নেত্রী জান্নাতুল ফেরদাউস বিথি, সাফিয়া বেগম, আব্দুল কাদের শেখ, আলী রসুল খান, ইলিয়াজ হোসেন মোল্যা, ফরিদুল রহমান উজ্জ্বল ও আল আমিন শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা ডুমুরিয়ার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গঠন এবং মাদক ও অনলাইন জুয়া নির্মূলে জনমত গঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।