খুলনা প্রতিনিধি:শেখ শহিদুল ইসলাম মিঠু, খুলনা ফুলতলা,
ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে কৃষিকার্ড দেওয়ার কর্মসূচিতে খুলনায় প্রথম দফায় ৯ টি ইউনিয়নকে চিহ্নিত করা হয়েছে
খুলনা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, সুবিধার লক্ষ্যে ৯ উপজেলার ৯ টি ইউনিয়নকে বেছে নেওয়া হয়েছে, এসব ইউনিয়ন গুলো কয়েকটি ব্লকে ভাগ করা হয়েছে, এরই মধ্যে দুটি ব্লকের ( এরিয়া ) জরিপের কাজ শেষ হয়েছে, তৃতীয় ব্লকের জরিপের কাজ চলছে,
ইউনিয়নগুলো হলো , নৈহাটি বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, দিঘলিয়া উপজেলার গাজিরহাট, ফুলতলা উপজেলার সদর ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া, তেরখাদা, উপজেলার ছাগলদাহ, উপজেলা সদর পাইকগাছা উপজেলার হরিঢালি ও কয়রা উপজেলা সদর,
কৃষি দপ্তর আরো জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ৭ সদস্যের কমিটি এ ৯ ইউনিয়নের ২৩ হাজার ১৫০ জন কৃষক কার্ড পাওয়ার যোগ্য বলে সনাক্ত করেছেন, এ কমিটির সদস্যদের মধ্যে আগস্ট পর্যন্ত ১৮ হাজার ৪৭৯ জন কৃষকের নাম চূড়ান্ত করে তালিকা পাঠিয়েছে, কৃষকরা জনতা, সোনালী ও কৃষি ব্যাংক থেকে বার্ষিক অনুদানের অর্থ পাবে,
প্রত্যেক কৃষক বছরে আড়াই হাজার টাকা করে অনুদান পাবে,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কার্ডধারী কৃষকরা ন্যায্য মূল্যে সেচ,প্রশিক্ষণ, যন্ত্রপাতি, রোগ, বালাই, দমনে পরামর্শ, কৃষি পণ্য বিক্রির সুবিধা, কৃষি বীমা প্রশিক্ষণ, ভর্তুকি প্রণোদনা, ঋণ ও কৃষি উপকরণ পাবেন ,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অতিরিক্ত উপ পরিচালক মো, তৌহিদীন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ব্যাংকের মাধ্যমে কৃষকরা কার্ড পাবেন, এটি ডেবিট কার্ড হিসেবে গণ্য হবে, এ কার্ডের মাধ্যমে প্রতিবছর কৃষকরা আড়াই হাজার টাকা করে সরকারি অনুদান পাবেন বলে উল্লেখ করেন তিনি,