আবিদুর রহমান আলিফ
খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার কৈয়াবাজার বিধান সড়ক এলাকা থেকে প্রকাশ্য দিবালোকে একটি চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা এক যুবক ভ্যানের তালা ভেঙে চার্জারচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরবর্তীতে ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়েছে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত চোরকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।ভুক্তভোগী জানান, তার জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই ভ্যানটি। হঠাৎ করে চুরি হয়ে যাওয়ায় তিনি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।যদি কেউ এ ঘটনার বিষয়ে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যদি কোন ব্যক্তি এই দিতে পারেন তাকে পুরস্কৃত করা হবে 01985543602 এই নাম্বারে যোগাযোগ করুন