ডেস্ক :
২৭ আগস্ট ২০২৬ তারিখ খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন বয়রা মার্কেট রোডস্থ “শামীম এন্টারপ্রাইজ এন্ড স্টেশনারীজ” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মোঃ রবিউল ইসলাম জয় (২৯), পিতা-মোঃ ইব্রাহিম কোটাল, মাতা-মাহাদিয়া বেগম, সাং-৩২, বয়রা কলেজ বাউন্ডারী রোড, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।