এস মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার, খুলনা:খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জেড এম মোজাহিদ হোসেন।গত ২৩ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।নবগঠিত অ্যাডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জিকে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি হিসেবে জগদীশ কুমার দাস এবং অভিভাবক সদস্য হিসেবে শেখ রেজওয়ান হোসেনকে মনোনীত করা হয়েছে।জেড এম মোজাহিদ হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।