আবিদুর রহমান আলিফ:খুলনা বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ ও প্রাণবন্ত করে তোলার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম KU Insiders-এর উদ্যোগে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।এবারের কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের কথা মাথায় রেখে আম, লিচু, তেঁতুল, কাঠগোলাপ, নারকেলসহ পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে বিশেষ সহযোগিতা প্রদান করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (০৮ ব্যাচ)-এর সাবেক শিক্ষার্থীবৃন্দ ও খান বাহাদুর আহসানউল্লা হলের সম্মানীত প্রভোস্ট প্রফেসর ড. শরিফ মোহাম্মদ খান এবং বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা-র শাখা প্রধান ও উপ-রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে KU Insiders পরিবার।ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।