পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার অসকস কার্যালয়ে এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার (২১ আগস্ট-২৬) বিকেলে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপদেষ্টা ড. হাবিবুর রহমান, সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধ্যক্ষ সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্পোরাল ওয়ালিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবু কাসেম, সহ-ত্রাণ সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান, কর্পোরাল শহীদসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিনের একমাত্র মেয়ে মাইমুনা ইয়াসমিন মোহনা এসএসসি পরীক্ষায় এ প্লাস (A+) অর্জন করায় সংস্থার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কর্মজীবনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। অবসর গ্রহণের পরও তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের সন্তানদের ভালো ফলাফল অর্জন সংগঠনের জন্য যেমন আনন্দের, তেমনি এটি নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।